বিনি ও ছোট্ট চিনচিন
লেখক: রাকিব ইসলাম
অলংকরণ: অপূর্ব দাস শুভ্র
প্রকাশের সাল: ২০২৫
ভাষা: বাংলা
পৃষ্ঠা সংখ্যা: ৩৬
ISBN: 978-984-99741-2-3
ফরম্যাট: পেপারব্যাক
ধরন: শিশু-কিশোর সাহিত্য, রূপকথা, রাজকন্যার গল্প, সচিত্র গল্পের বই
৳ 230.00 Original price was: ৳ 230.00.৳ 160.00Current price is: ৳ 160.00.
বইটি সম্পর্কে
আপনার সন্তানের মাথার ওপরেও কি অদৃশ্য কোনো ‘কালো মেঘ’ ভাসছে?
নতুন স্কুল, নতুন পরিবেশ কিংবা সবার সামনে কথা বলার ভয়—শিশুদের মনেও জমতে পারে নানা দুশ্চিন্তা। কিন্তু ছোটরা সবসময় তাদের ভয়, অস্বস্তি কিংবা মন খারাপের কথা সহজে প্রকাশ করতে পারে না।
তৃতীয় শ্রেণির ছাত্রী বিনি। বাসা বদল ও নতুন স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই সে নিজেকে একা ও অচেনা এক পরিবেশে আবিষ্কার করে। একদিন বিনি বুঝতে পারে, তার মনের ভয় ও দুশ্চিন্তাগুলো যেন মাথার ওপর একটি কালো মেঘ হয়ে ভাসছে। সে সেই মেঘের নাম দেয়—‘চিনচিন’।
দুশ্চিন্তা যত বাড়তে থাকে, চিনচিনও তত বড় হতে থাকে। কিন্তু বন্ধু আয়ানের সঙ্গে মনের কথা ভাগ করে নিয়ে বিনি কীভাবে তার চিনচিনকে ছোট করে ফেলল? কীভাবে সে নিজের ভয়কে বুঝতে এবং তা প্রকাশ করতে শিখল?
‘বিনি ও চিনচিন’ শিশুদের দুশ্চিন্তা, ভয়, একাকিত্ব ও অনুভূতি প্রকাশের বিষয়গুলোকে সহজ, মায়াময় ও শিশুবান্ধব গল্পের মাধ্যমে তুলে ধরে। গল্পের সঙ্গে থাকা রঙিন ও মনোমুগ্ধকর ইলাস্ট্রেশন শিশুদের জন্য বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কেন পড়বে ‘বিনি ও চিনচিন’?
- শিশুর অনুভূতি বোঝাতে সাহায্য করে: ভয়, দুশ্চিন্তা ও একাকিত্বকে সহজ গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
- মনের কথা বলতে শেখায়: নিজের অনুভূতি বন্ধু, বাবা-মা বা কাছের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার গুরুত্ব বোঝায়।
- অভিভাবকদের সচেতন করে: শিশুর আচরণ ও মনের পরিবর্তনকে আরও মনোযোগ দিয়ে বুঝতে সাহায্য করে।
- আকর্ষণীয় ইলাস্ট্রেশন: রঙিন চিত্র ও প্রাণবন্ত গল্প শিশুদের পড়ায় আগ্রহী করে তোলে।
লেখক পরিচিতি

রাকিব ইসলাম
রাকিব ইসলাম একজন লেখক ও সাইকোথেরাপিস্ট। শিশুদের মানসিক স্বাস্থ্য, সৃজনশীলতা ও পরিবেশসচেতনতা তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা। Educational Psychology-তে অধ্যয়ন এবং The University Press Limited (UPL)-এ প্রায় এক দশকের অভিজ্ঞতার আলোকে তিনি এমন গল্প লিখছেন, যা শিশুদের কল্পনা, আবেগীয় বিকাশ ও সুস্থ মানসিকতার বিকাশে অনুপ্রাণিত করে।
Look Inside
















