মেঘের ডানায় চেপে
লেখক: রাকিব ইসলাম
অলংকরণ: অপূর্ব দাস শুভ্র
প্রকাশের সাল: ২০২৫
ভাষা: বাংলা
পৃষ্ঠা সংখ্যা: ৩৬
ISBN: 978-984-99741-2-3
ফরম্যাট: পেপারব্যাক
ধরন: শিশু-কিশোর সাহিত্য, রূপকথা, রাজকন্যার গল্প, সচিত্র গল্পের বই
৳ 230.00 Original price was: ৳ 230.00.৳ 160.00Current price is: ৳ 160.00.
বইটি সম্পর্কে
একসময় নাকি মানুষ আর মেঘেদের মধ্যে ছিল ভীষণ মিষ্টি এক বন্ধুত্ব!
মানুষের আনন্দের দিনে মেঘেরা ভেসে আসত কাছে, আর মানুষেরা মেঘের নরম পিঠে চড়ে ভেসে বেড়াত দিগন্তজুড়ে। কিন্তু এক অহংকারী রাজার ভুল আর প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্বের কারণে একসময় ভেঙে যায় সেই সুন্দর বন্ধুত্ব। হাজার বছর ধরে মানুষ আর মেঘেদের মধ্যে বন্ধ হয়ে যায় কথাবার্তা, বন্ধ হয়ে যায় মেঘের দেশে যাওয়া।
কিন্তু ছাদের সিঁড়িতে বসে মেঘের আনাগোনা দেখতে থাকা ছোটুর মন কি আর এই নিয়ম মানতে চায়? তার একটাই স্বপ্ন—মেঘের ডানায় চেপে নীল আকাশে ভেসে বেড়ানো!
একদিন ছোটুর ছাদের ওপর দিয়ে ভেসে যায় এক মিষ্টি, দলছুট ছোট্ট মেঘ—‘মেঘু’। ছোটু কি পারবে বহু বছরের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগিয়ে মেঘুর সঙ্গে বন্ধুত্ব করতে? মেঘু কি সত্যিই ছোটুকে পিঠে বসিয়ে উড়িয়ে নিয়ে যাবে মেঘের দেশে?
‘মেঘের ডানায় চেপে’ শুধু একটি কল্পনার গল্প নয়; এটি শিশুদের প্রকৃতির আরও কাছে নিয়ে যাওয়ার, কল্পনার ডানায় ভর করে এক অন্যরকম জগতে ভেসে বেড়ানোর রূপকথার মতো এক যাত্রা। গল্পের আনন্দের পাশাপাশি শিশুরা জানতে পারবে নদী, সূর্য, জলচক্র ও মেঘের সৃষ্টি সম্পর্কে সহজ কিছু তথ্য এবং প্রকৃতি ও নদী রক্ষার গুরুত্ব।
লেখক পরিচিতি

রাকিব ইসলাম
রাকিব ইসলাম একজন লেখক ও সাইকোথেরাপিস্ট। শিশুদের মানসিক স্বাস্থ্য, সৃজনশীলতা ও পরিবেশসচেতনতা তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা। Educational Psychology-তে অধ্যয়ন এবং The University Press Limited (UPL)-এ প্রায় এক দশকের অভিজ্ঞতার আলোকে তিনি এমন গল্প লিখছেন, যা শিশুদের কল্পনা, আবেগীয় বিকাশ ও সুস্থ মানসিকতার বিকাশে অনুপ্রাণিত করে।
Look Inside
















