Skip to content

টুকুন ও জলদানব

লেখক: রাকিব ইসলাম
অলংকরণ: অপূর্ব দাস শুভ্র

প্রকাশের সাল: ২০২৪
⁠ভাষা: বাংলা
পৃষ্ঠা সংখ্যা: ৩৬
ISBN: 978-984-99741-2-3
ফরম্যাট: পেপারব্যাক

ধরন: শিশু-কিশোর সাহিত্য, রূপকথা, রাজকন্যার গল্প, সচিত্র গল্পের বই

Original price was: ৳ 230.00.Current price is: ৳ 160.00.

In stock

বইটি সম্পর্কে

ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে চাচীর কাছে টুকুন শোনে এক অদ্ভুত জলদানবের গল্প। দাদুর সঙ্গে নৌকায় নদী ভ্রমণে গিয়ে হঠাৎ সেই জলদানবের দেখা পেয়ে যায় সে! রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার পর টুকুন জানতে পারে এক অবাক করা সত্য—এই জলদানবেরা আসলে কোনো দানব নয়; তারা মানুষের বন্ধু, নদীরও বন্ধু। অথচ মানুষের সঙ্গে টিকে থাকতে না পেরে দিন দিন কমে যাচ্ছে তাদের সংখ্যা।

কিন্তু ছোট্ট টুকুন কি পারবে বিলুপ্তির পথে এগিয়ে যাওয়া এই জলবন্ধুদের জন্য কিছু করতে?

‘টুকুন ও জলদানব’ রাকিব ইসলামের লেখা একটি রোমাঞ্চকর ও পরিবেশসচেতন গল্প, যেখানে শিশুমনের কৌতূহল, নদী ও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং হারিয়ে যেতে বসা জলজ প্রাণীদের প্রতি মমতা একসূত্রে গাঁথা হয়েছে।

গল্পের পটভূমিতে উঠে এসেছে নদীবিধৌত বরিশালের অপূর্ব প্রকৃতি, যা ফুটিয়ে তুলেছেন অলংকরণশিল্পী অপূর্ব দাস শুভ্র। লেখক তাঁর নিজের শৈশবস্মৃতি থেকে এই গল্পের পটভূমির অনুপ্রেরণা নিয়েছেন।

লেখক পরিচিতি

রাকিব ইসলাম

রাকিব ইসলাম একজন লেখক ও সাইকোথেরাপিস্ট। শিশুদের মানসিক স্বাস্থ্য, সৃজনশীলতা ও পরিবেশসচেতনতা তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা। Educational Psychology-তে অধ্যয়ন এবং The University Press Limited (UPL)-এ প্রায় এক দশকের অভিজ্ঞতার আলোকে তিনি এমন গল্প লিখছেন, যা শিশুদের কল্পনা, আবেগীয় বিকাশ ও সুস্থ মানসিকতার বিকাশে অনুপ্রাণিত করে।

Look Inside

Play Video

Related Books