রাজকন্যার নাচ (The Dancing Princesses)

Original price was: $230.00.Current price is: $160.00.

‘রাজকন্যার নাচ’ বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য একটি মনোমুগ্ধকর গল্পের বই। রাকিব ইসলাম-এর লেখা এবং হরিৎ প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ে রয়েছে রাজকন্যা, নাচ, পরিবার, স্মৃতি ও সম্পর্কের এক মায়াময় গল্প। প্রাণবন্ত ও সুন্দর অলংকরণে সাজানো এই বাংলা শিশুতোষ বইটি রূপকথা ও অর্থবহ গল্প ভালোবাসে এমন ছোট্ট পাঠকদের জন্য দারুণ এক সংযোজন। বইটির অলংকরণ করেছেন রাফিউজ্জামান রিদম

 

বইটি সম্পর্কে

বইয়ের নাম: রাজকন্যার নাচ
ইংরেজি নাম: The Dancing Princesses
লেখক: রাকিব ইসলাম
অলংকরণ: রাফিউজ্জামান রিদম
প্রকাশক: হরিৎ প্রকাশন
ধরন: শিশু-কিশোর সাহিত্য, রূপকথা, রাজকন্যার গল্প, সচিত্র গল্পের বই

গল্পকথার রাজকন্যাদের কি অনেক দূরের কেউ মনে হয়? ‘রাজকন্যার নাচ’ বইয়ের তিন রাজকন্যাকে কিন্তু কেমন চেনাজানা বলেই মনে হয়।

বাদ্যের তালে তালে নাচতে খুব ভালোবাসত দুই রাজকন্যা বোন—অভয়া ও নির্মলা। একদিন রাজবাড়িতে প্রজা ও অতিথিদের সমাগমে আয়োজন করা হয় নাচের অনুষ্ঠান। কিন্তু সেদিন ঘটে যায় এমন এক ঘটনা, যা ছোট রাজকন্যা নির্মলার মনের গহীনে রেখে যায় দীর্ঘস্থায়ী এক ছাপ।

রাজবাড়ির কোনো এক কোণে অবাঞ্ছিত পড়ে থাকে তার প্রিয় ঘুঙুর জোড়া

দিন যায়, মাস যায়, বছর যায়। বড় হয় নির্মলা। বদলে যায় তার পরিবেশ, বদলে যায় প্রতিবেশ। নির্মলা এখন প্রতিবেশী এক রাজ্যের প্রজাবৎসল রানি। তার কন্যা ছোট্ট রাজকন্যা জায়রাও ভালোবাসে নাচতে

কিন্তু জায়রাকে নাচতে দেখলেই রানি নির্মলার স্মৃতির অতল থেকে সেই পুরোনো ঘটনার প্রভাব যেন নতুন রূপে ফিরে আসে। বিষয়টি দেখে চিন্তিত হয়ে পড়েন রাজা।

কী সেই স্মৃতি?
কী তার নতুন রূপ?
ছোট্ট জায়রার নাচের তাল কি রানি নির্মলার জীবনে ফিরিয়ে আনবে হারানো ছন্দ?
আর এই গল্পে রাজার ভূমিকাই বা কী?

এই প্রশ্নগুলোর উত্তর জানতে পড়তে হবে হরিৎ প্রকাশন থেকে প্রকাশিত ‘রাজকন্যার নাচ’ বইটি।

রাকিব ইসলাম-এর লেখা এই মনোমুগ্ধকর গল্পটি ঝকঝকে ও প্রাণবন্ত অলংকরণে সাজিয়েছেন রাফিউজ্জামান রিদম

একটি গল্প—যেখানে আছে রাজকন্যা, নাচ, স্মৃতি, পরিবার এবং সম্পর্কের এক আন্তরিক অনুভব।